২০২১-২২ অর্থ বছরের বাজেট পেশ হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন মজনু মোল্লা

২০২১-২২ অর্থ বছরের বাজেট পেশ হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এর বাজেট পেশ করার পর তাৎক্ষনিক প্রতক্রিয়ায় এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ২০২০-২০২১ অর্থবছরে বাজেটের আকার ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এ বছর প্রস্তাবিত বাজেটের আকার ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। যা বিগত অর্থবছরের তুলনায় ৩৫ হাজার ৬৮১ কোটি টাকা বেশি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আগামীতে বাংলাদেশকে আরো সমৃদ্ধশালী এবং উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হবে এ আশা ব্যাক্ত করেন তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।