ভোলায় ঘূর্ণিঝড় “ইয়াস” মোকাবেলায় কাজ করছে ভিবিডি

বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’। আগামীকাল ২৬ মে সকাল থেকে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় ভিবিডি ভোলা জেলা কর্তৃক গত ২৪মে সোমবার রাত ৮টায় গুগল মিটের মাধ্যমে বৈরী আবহাওয়ার মধ্যে ৪ জন কে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় ।
এবং ঘূর্ণিঝড়ে মানুষকে সচেতন করতে সচেতনমূলক প্রচার ও প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়ার জন্য মাঠে সেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য সদা প্রস্তুত রয়েছেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলা ।
তারই প্রেক্ষিতে ২৫.০৫.২০২১ইং রোজ মঙ্গলবার বিকেল ৩ ঘটিকার সময় ভোলা সদর উপজেলার উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় হলে, আগে ও পরে করণীয় সতর্কতামূলক প্রচার চালানো হয় এবং বিকেল ৪ ঘটিকার সময় ভোলা সদর দুনিয়া তুলাতুলি বরাবরা মেঘনা নদীতে একটি ট্রলার ডুবে গিয়েছিল তখন তাৎক্ষণিক ভিবিডি সদস্যরা সেখানে উপস্থিত হয় এবং তাদের সাথে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও ভোলা সদর উপজেলার ইউনো অফিসার মিজানুর রহমান । টলার ডুবি সদস্যরা হতাহত হয়েছে কিনা তা খোঁজ খবর নেন এবং জেলেদের সাথে দিক নির্দেশনামূলক কথা বলেন । ঘূর্ণিঝড়ের সময় তারা যেন নদীতে না যায় এবং কোন সমস্যা হলে তাৎক্ষণিক জরুরী সেবা নাম্বারে কল করুন ।
তাদের এই কার্যক্রম দেখে ফায়ার সার্ভিস অফিসার ফারুক স্যার ও ইউনো অফিসার মিজানুর রহমান স্যার তাদেরকে সাধুবাদ জানান। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলার সভাপতি মনিরুল ইসলাম।
তিনি বলেন, ঘূর্ণিঝড় “ইয়াস” মোকাবিলায় প্রচার, প্রাথমিক চিকিৎসা, উদ্ধার ও অনুসন্ধান গ্রুপে কাজ করার জন্য ২১ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং তিনটি দলে ভাগ করে দেওয়া হয়েছে একটি ইমারজেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে।
আমরা সদা প্রস্তুত যে কোন সমস্যার সম্মুখীন হলে আমরা মাঠে নামবো এবং জনসচেতনামূলক প্রচার কাজে আমাদের দ্বারা চলমান থাকবে আগামীকালকে ও আমরা আছি উপকূলীয় এলাকায় প্রচারের জন্য।
আরো উপস্থিত ছিলেন ভিবিডি ভোলা জেলার অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, মানব সম্পদ কর্মকর্তা আল জূবায়ের, প্রজেক্ট অফিসার খালেদ বিন কবির, শহীদুল ইসলাম সাগর, দিপু রয়, শাহিনুর হাসান, তহিদুর রহমান ফাহাদ, প্রমুখ।
