ভোলায় দারুল উলুম রশিদিয়া কওমি মাদ্রাসায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত

ভোলা শহরের উপকণ্ঠে নবীপুর ধনিয়া গ্রামে দারুল উলুম রশিদিয়া কওমি মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার সমাজের সর্বস্তরের মানুষ এবং শিক্ষক ও ছাত্রদের উপস্থিতিতে এ দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও শিক্ষক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মুজাহিদি। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার আহ্বায়ক নুরুন্নবী তালুকদার, ভোলার বাণীর সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, আমিনুল ইসলাম মঞ্জু খান, নুর মোহাম্মদ পন্ডিত, আলমগীর মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহতামিম আব্দুল মান্নান। দোয়ায় মাদ্রাসার প্রতিষ্ঠাতাসহ স্থানীয় জীবিত ও মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা হয়।
