জেলা আ’লীগ নেতা শফিকুল ইসলাম’র স্ত্রীর দাফন সম্পন্ন

জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ভোলা জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলামের স্ত্রী মাহমুদা বেগম এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টার দিকে গাজীপুর রোডস্থ মক্কি মসজিদ প্রাঙ্গনে নামাযে জানাযা শেষে কালিবাড়ী রোডের বিল্লাহ মসজিদ গোরস্থানে দাফন করা হয়।
মরহুমার নামাজে জানাযায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং ভোলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মরহুমা মাহমুদা বেগম গত এক সপ্তাহ যাবত ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন থেকে গত শনিবার রাতে মৃত্যু বরন করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।