উত্তর ভোলার চোরের রাজা সামছুদ্দিন গ্রেফতার

ভোলা সদর উপজেলার উত্তর ভোলার কুখ্যাত চোর সামছুদ্দিন কে গত রাতে তার বাড়ী থেকে গ্রেফতার করেছে ইলিশা ফাঁড়ির পুলিশ। সামছুদ্দিন ইলিশা ১নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সামছুদ্দিন ওরুপে চোরা সামছুর নেতৃত্বে পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা এবং রাজাপুরে বিভিন্ন বাড়ীতে চুরি হয় এবং মেঘনা নদীতে ডাকাতির সাথেও জড়িত এই সামছুদ্দিন।
পুলিশ একাধিকবার আটক করে কোর্টে প্রেরণ করলেও আবার জামিনে এসে চুরি পেশায় ফিরে যান।
ইলিশার মুখোশধারী একটি মহল সামছুদ্দিন কে জেল থেকে প্রতিবার মুক্ত করান বলেও জানা গেছে।
এই বিষয়ে ইলিশা ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন বলেন,সামছুদ্দিন এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।