আলতাজের রহমান কলেজের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ আলতাজের রহমান ডিগ্রি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

আলতাজের রহমান ডিগ্রি কলেজের আয়োজনে বুধবার (১৭ মার্চ) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে কলেজের হল রুমে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলতাজের রহমান কলেজের অধ্যক্ষ জাহান জেব আলম এর সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক হালিমা আকতার এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ ফেরদৌস আহমেদ, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হারুন অর রশীদ, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুর রশিদ খাঁন, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাবুদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ফেরদৌসী মুন্নি, বাংলা বিভাগের প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক তানভীর রনি।

আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অকুতোভয় নেতৃত্ব, অপরিসীম আত্মত্যাগ, বিচক্ষণ দূরদৃষ্টি, সাহসিকতা, প্রগতিশীল মনোভাব, দেশপ্রেম ও মানবিক গুণাবলি প্রভৃতি বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। তারা ভাষণের পটভূমি ও বাঙালি জাতির মুক্তির আন্দোলনে এর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় গণিত বিভাগ এর সহকারী অধ্যাপক মোঃ ফিরোজ আহমেদ, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ওবায়দুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোসাঃ জোহরা আকতার, সমাজকর্ম বিভাগের প্রভাষক মোঃ মাহাবুবুল আলম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ নুরে আলমসহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয় এবং বঙ্গবন্ধু ও দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।