ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা উপলক্ষ্যে ভোলায় সংবাদ সম্মেলন
যথাযথ মর্যাদায় ইলিশায় ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

যথাযথ মর্যাদায় ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নে মহান ২১ ফেব্রুয়ারী ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে ইলিশার সর্বস্থরের মানুষ।

রবিবার ভোরে ইলিশা নিজামউদ্দিন স্কুল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়ার উদ্যােগে আওয়ামীলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পুলিশের ফাঁড়ি, নৌ থানার, সেচ্ছাসেবী সংগঠনের নামে আলাদা ফুলের ঢালা তৈরি করে স্ব স্ব প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে।

শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত ছিলেন, ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভোলা সদর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক হাছনাইন আহমেদ হাছান মিয়া।
ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি শাহাজান বেপারী, সাবেক সভাপতি মিয়া সিরাজ, বর্তমান সাধারণ সম্পাদক আমির হোসেন বাবুল, সহ সভাপতি হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক রফিক মাষ্টার, নৌ পুলিশের ওসি সুজন পাল, ইলিশা ফাঁড়ি কর্মকতা মাইনুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাকছুদ রহমান,যুবলীগ সভাপতি আলাউদ্দিন,ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সহ সভাপতি কবির মাল, ছাত্রলীগ সভাপতি শাহীনসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
