সর্বশেষঃ

ভোলা ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে জসিম মিয়া ও তার স্ত্রী’র সুস্থ্যতায় দোয়া কামনা

ভোলা শহরের খলিফাপট্টি ফেরদাউসিয়া জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক এবং দিদার জামে মসজিদ এর সভাপতি ও ভোলা ডায়াবেটিক হাসপাতালের জমিদাতা জসিম মিয়া ও তার স্ত্রী’র সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে খলিফাপট্টি ফেরদাউসিয়া জামে মসজিদে জুময়ার নামাজ শেষে এ দোয়া হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, ডায়াবেটিক হাসপাতালের সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছসহ ভোলার গন্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া মুনাজাত পরিচালনা করেন খলিফাপট্টি জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মুজির উদ্দিন।
উল্লেখ্য, জসিম মিয়া করোনায় আক্তান্ত হয়ে ঢাকার আজগর আলী হাসপাতালে আইসিউতে এবং তার স্ত্রী সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পরিচারের পক্ষ থেকে ভোলাবাসীর কাছ থেকে দোয়া কামনা করেছেন। যেন তারা দ্রুত এ রোগ থেকে মুক্তি হতে পারেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।