সর্বশেষঃ

লালমোহনে হতদরিদ্রদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ

ভোলার লালমোহনে হতদরিদ্রদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার সদর ইউনিয়ন ও পশ্চিম চরউমেদ ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
পরে (২০২১-২০২২ চক্রের) আওতায় দুই ইউনিয়নের ৩৮০জন সুধিবাভোগীর হাতে ভিজিডির কার্ড তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী, সদর ইউপি চেয়ারম্যান শাহাজান মিয়াসহ ইউপি সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।