চরফ্যাশনে মেয়র প্রার্থী মোরশেদের কর্মীসভা

ভোলার চরফ্যাশন পৌর সভা ৮নং ওয়ার্ডের টাউন স্কুলে মাঠে মেয়র প্রার্থী মো. মোরশেদের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কর্মী সভায় নৌকার মেয়র প্রার্থী বলেন, উন্নয়নের প্রতীক হিসাবে নৌকায় আগামী ২৮ তারিকে ভোট দিন। আমি নির্বাচিত হতে পারলে পৌর নাগরিক সুবিধা, যানজটমুক্ত নগর, শিক্ষার মান উন্নয়নে সবচেয়ে বেশী ভূমিকা থাকবে। আপনা সকলে আমার জন্যে দোয়া করবেন। আমাদের উন্নয়নের রূপকার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির সহযোগিতা নিয়ে আপনাদের পাশে দাড়াতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, করিমজান মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবদুল খালেক, বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী, পৌর সভার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনির আহম্মেদ শুভ্র, কুকরি মুকরি ইউপির চেয়ারম্যান আবুল হাসেম মহাজন প্রমুখ।
