সর্বশেষঃ

ভোলায় ইসলামিক কমপ্লেক্স প্রাঙ্গনে সেলাই মেশিন বিতরণ

আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্স প্রাঙ্গনে সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকন্লজিক্যাল সাপোর্ট (এস,এস,টি,এস) এর উদ্যোগে চার মাস ব্যাপি প্রশিক্ষণ শেষে ২৮জন প্রশিক্ষনার্থীর মাঝে গতকাল বৃহস্পতিবার বিনামূল্যে সার্টিফিকেট ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোহাম্মাদ ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মাদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দেলোয়ার হোসাইন।


প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলহাজ্জ মাওলানা আব্দুল কুদ্দুস উদ্বোধনী ভাষণে সংস্থার কার্যক্রম তুলে ধরে জানান, এস,এস,টি,এস, পরিচালিত সারাদেশে এরকম সাতটি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে চার মাস করে বছরে তিনটি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করে এবং প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও সেলাই মেশিন প্রদান করা হয়। এ কার্যক্রমের আওতায় ভোলা জেলায় এ পর্যন্ত প্রায় ২০০০ (দুই হাজার দুস্থ্য মহিলা প্রশিক্ষণ লাভ করে। এর মধ্যে প্রায় ৫০০ (পাঁচ শতাধিক) মেশিন প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় আজকের (গতকালের) এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান। এছাড়াও সংস্থার অন্যান্য কার্যক্রম হচ্ছে ইয়াতিম পালন, স্কুল, মাদরাসা, হিফজখানা প্রতিষ্ঠা, মসজিদ নির্মান, বিভিন্ন দুর্যোগের সময় ত্রান বিতরণ ইত্যাদি।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মিজানুর রহমান অত্র প্রতিষ্ঠানের পড়া-শুনা ও এ কার্যক্রমকে ধন্যবাদ জানিয়ে প্রশিক্ষনার্থীদের উৎসাহ দিয়ে বলেন, আপনারা মেশিন নিয়ে কাজে লাগাবেন এবং একটি স্বপ্ন নিয়ে শুরু করবেন তাহলে আপনারা একেকজন বড় বড় উদ্যোক্তা হতে পারবেন।
বিশেষ অতিথি দেলোয়ার হোসাইন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতি তার বিশেষ আন্তরিকতা প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানটি পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত রয়েছে। সমাজ ও উন্নয়নশীল রাষ্ট্রগঠনে যার ব্যাপক ভুমিকা রয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রসংশা করে বলেন, দারিদ্র বিমোচনে সংস্থার ব্যাপক ভুমিকা রয়েছে, যেমন আজকে মেয়েরা এই মেশিন নিয়ে তাদের জীবন জীবিকাকে সুন্দর ও সুখময় করে তুলতে পারবে। অতপর সার্টিফিকেট ও মেশিন বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।