ভোলায় ইউনানী মেডিকেল কোম্পানি’র ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত

ভোলায় ইউনানী মেডিকেল কোম্পানি আশরাফুল ল্যাবরেটরীজ এর চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে শহরের সরকারি স্কুলের সামনে বজলুর রহমান ভিলায় ফ্রী মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বাদল চন্দ্র দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলম নকিব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল ল্যাবরেটরীজের স্বত্বাধিকারী মো. আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, আশরাফুল ল্যাবরেটরীজের মেডিকেল অফিসার বিদ্যুৎ কুমার বিশ্বাস, পরিবেশক মো. ফরিদ উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হামিদুর রহমান হাসিব, মেজবাহ উদ্দিন শিপু, এনএসআই ভোলার ফিল্ড অফিসার মো. আনোয়ার হোসাইন, বাপ্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম প্রমূখ। সভা শেষে অসহায় দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।
