এই নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে: মেজর হাফিজ
জীবনের ডায়েরী থেকে গল্প সমগ্র : পর্ব-৬০

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন)
(গত সংখ্যার পর) : ঐ দিন রাত ১টার সময় দরজায় জোরে কষাঘাত হতে মিস্টার খাজা দরজা খুললেন। দেখলেন তাদের পরিচিত এক কম্পাউন্ডার। তিনি বললেন, আপনাদের বাসায় হট ওয়াটার ব্যাগ আছে ? খাজা সাহেব হট ওয়াটার ব্যাগটা কম্পাউন্ডারের হাতে দিয়ে বললেন, কি ব্যাপার এত রাতে ? কম্পাউন্ডার বলল, বেগম সাহেবার ছেলে হয়েছে, কিন্তু ফুল পড়ছে না।
মিস্টার খাজা ভিতরে এসে মিসেস খাজার নিকট সব খুলে বলল, মিসেস খাজা সেই বাসায় গেলেন এবং সব প্রত্যক্ষ করলেন, ভদ্র মহিলা লম্বা হয়ে শুয়ে বিছানায় ছট-ফট করছে। দুইজন নার্স তার হাতে স্যালাইন দেওয়ার চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছে। এরই মাঝে ভদ্র মহিলা বলছে, আমাকে একটু পানি দাও, না হয় শেষ বারের মত আমাকে একটু দুধ দাও। বিধবা বোনটি এক কাপ দুধ এনে মিসেস খাজার হাতে দিল। দু’তিন চামচ দুধ মিসেস খাজা তার মুখে দিল। দুধটা খেয়ে স্বামীকে কাছে ডাকল। নিজের হাতটা স্বামীর ¯েœহে কোমল হাতে রাখল। আর তার চোখের উপর চোখ রেখে শেষ নিঃশ্বাস ছাড়ল। স্বামী মাথা নত করে প্রায় এক ঘণ্টা তার কাছে বসেছিল। একটু চোখের পানিও ফেলল না। কিন্তু যখন দেখল তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল। তখন সে চিৎকার করে কেঁদে বলছিল; তোরা শীঘ্রই আয়, তোদের মা তোদের ছেড়ে চলে গেছে।
তার পরদিন বেলা ১০টার সময় ভদ্র মহিলাকে কাফন পড়িয়ে গোরস্থানের দিকে চলল। ওহ ! ছেলে-মেয়েদের সে কি কান্না। মম আর মম’র ভাইটাকে মিসেস খাজা বুকে জড়িয়ে রেখেছিল। তবুও তাদের কান্না থামে না। সেদিন ওদের কান্নায় বোধহয় ¯্রষ্টার আকাশ ও বাতাস কেঁদেছিল। আর কেঁদেছিল সারা ব্রাহ্মণবাড়িয়া। সুখে হোক, দুঃখে হোক সময় চলে যায়। সে কারো জন্য থেমে থাকে না। মমের মাম মরে যাওয়ার পর থেকে বাড়ীটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। সারা বাড়ীটা থমথম করছে। ছেলে-মেয়েগুলো পথে-ঘাটে, যেখানে-সেখানে ঘুরে বেড়ায়। মিসেস খাজার ইচ্ছা ছিল মম আর মুশুকে লালন পালন করে বড় করে তুলবে। তিন্তু মমের ফুফু ও চাচা আপত্তি করলেন। বললেন, না, সে কি করে হয়। এক পরিবারের সন্তান অন্য পরিবারে মানুষ হবে ? মিসেস খাজার খুব মায়া, মা হারা ছেলে-মেয়ে দু’টির জন্য। মুখ খানা খুব করুণ, দেখলে বুকে জড়িয়ে রাখতে ইচ্ছে করে। আর তাছাড়া মিসেস খাজার মনটা এমনিতেই খুব দরদী। নিজের পাঁচ ছেলে ও দুই মেয়ে লালন পালনের দায়িত্ব নিতে চেয়েছেন। আসলেই এটা মানব দরদের একটা পরাকাষ্টা দৃষ্টান্ত।
মুশু ও মম সব সময়ই মিসেস খাজার কাছে আসে। অনেক সময় না আসলে মিসেস খাজা ডেকে কাছে আনতেন। মিসেস খাজার ছেলে-মেয়েরাও তাদের খুব ভালবাসে। ছোট-ভাই বোনের মত ¯েœহ-মায়ার চোখে দেখে। মম কারো নামই ভাল করে বলতে পারে না। শুধু জায়ীর নামটাই তার মুখে স্পষ্ট শোনা যায়। আর শোনা যায় চাচার কথা। মিষ্টার খাজাকে মম চাচা বলে ডাকত। মমদের বাগানটা খুব মৌসূমী ফুলে ছেয়ে গেছে, কচমচ, রক্ত গোলাপ, অসংখ্য ফুলে বাড়ীটাকে এত দুঃখের মাঝেও একটু সান্তনা দিচ্ছে। এ ফুলগুলো মমের মার খুব প্রিয় ছিল। ভদ্র মহিলা এই ফুল গাছগুলো বিভিন্ন লোকের কাছ থেকে সংগ্রহ করেছিল। সে সুন্দর করে নিজের সংসার গোছানোর আশায় এ সব করেছিল।
ডাক্তার সাহেব বড় ভেঙ্গে পড়েছেন। ৭দিন অতিবাহিত হয়ে গেল তার স্ত্রী মারা গিয়াছে। তার মনে হল তার কোন অস্তিত্ব নেই। তার কোন প্রাণ নেই, কোন স্বস্তি নেই। সম্মান, যশ, অর্থ-সম্পদ যেন এ সংসারে ছেলে খেলার মত, এই আছে আবার চিরতরে বিলীন। আসা-যাওয়ার মাঝে সাময়িক আনন্দ বৈ আর কি ? এ সকল বিষয় তার মনে বারবার দোলা দিচ্ছে। তার স্ত্রীর করণীয় বিষয়গুলোর স্মৃতি চারণ করেন। বেলা ১০টার সময় মা মুশুকে বোতলে করে দুধ খাইয়ে দিতেন। জামা কাপড়গুলো ধুয়ে পরিস্কার করে রাখতেন। ডাক্তার সাহেব বাসায় থাকলে তাকে খুব কড়া করে চা করে দিতেন। আর মমের মা জানতেন মমের বাবা কি কি খেতে ভাল বাসতেন। খাশির গোস্ত লাউ দিয়ে রান্না করে দিলে খুব খুশি হতো। বেশী করে পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে ছোট মাছ চরচরি করে দিলে ডাক্তার সাহেবের মেজাজ সেদিন নরম হয়ে যেত। (চলবে———-)
