সর্বশেষঃ

জনতাবাজার সুপার কিংস চ্যাম্পিয়ন

জমকালো আয়োজনে রাজাপুর ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে জমকালো আয়োজনে ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে রাজাপুর ইউনিয়নের জনতাবাজারস্থ ওবায়েদুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ডে-নাইট ক্রিকেট খেলা শুরুর আগে সন্ধ্যা থেকে মিউজিয়াম এবং ব্রান্ড শিল্পীরা ভোলা সদর থানার এ এসআই আরিফ হোসেন এর নেতৃত্বে বিভিন্ন গান পরিবেশ করেন। গান এবং জমকালো আয়োজনে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।
ডে-নাইট ক্রিকেট শর্টপিচ টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম গোলদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ছাদেক ছোকদার, আবদুস সালাম মেম্বার, যুবলীগ সাধারণ সম্পাদক বাকের মৃধা, সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন দালাল, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি আবদুল খালেক, সাধারন সম্পাদক রহমান গোলদার,পশ্চিম ইলিশা ১নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সম্পাদক আবদুর রহমান,ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক সভাপতি সফিকুল ইসলাম অনিকপ্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবুল এসেম মাষ্টার এবং ভাষ্যকার হিসেবে দায়িত্বপালন করেন মিজানুর রহমান চকিদার।
প্রধান অতিথি রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান খাঁন বলেন,মুজিব শতবর্ষ উপলক্ষে এই খেলার আয়োজন, যুবকরা যাতে মাদকসহ সমাজে খারাপ কাজ থেকে বিরত থাকে এই জন্যই এই খেলার আয়োজন।
তিনি আরো বলেন,যুবকরা খেলাধুলায় থাকলে মাদকের সাথে জড়িত হবে না, ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল এই স্লোগানেই আমরা এই আয়োজন করেছি।খেলায় মজিদপুর একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জনতাবাজার সুপার কিংস।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।