সর্বশেষঃ

বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনে ৫৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিন আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার সর্বশেষ সময় পর্যন্ত মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কাউন্সিলর পদে ৪২ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো. আলাউদ্দিন আল মামুন মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ দিনে মনোনয়নপত্র গ্রহণ করেন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কল্লোল শহিদুল ইসলাম ওই তথ্য নিশ্চিত করেন।
মেয়র পদে আ’লীগ মনোনিত প্রার্থী বর্তমান মেয়র মো. রফিকুল ইসলাম, বিএনপি মনোনিত প্রার্থী মনিরুজ্জামান কবির ও জামাত সমর্থিত প্রার্থী আ. সালাম মনোনয়ন পত্র দাখিল করেছেন। ওই সময় আ’লী ও বিএনপি’র উপজেলা ও পৌর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংরক্ষিত মহিলা-১ আসনে (১, ২, ৩ ওয়ার্ড) আফসারুন নেছা নাইটু, সংরক্ষিত মহিলা-২ আসনে (৪, ৫, ৬ নং ওয়ার্ডে) কহিনুর বেগম, লাইজু আক্তার মনি, মেহেরুন আক্তার মুন, শিরিন আক্তার, আছমা বেগম, সংরক্ষিত-৩ আসনে (৭, ৮, ৯ নং ওয়ার্ড) খালেদা বেগম, শিরিন আক্তার, জেসমিন আক্তার মনোনয়ন পত্র দাখিল করেছেন।
অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে ১ নাম্বার ওয়ার্ডে হারুন-অর-রশীদ, ফাইজুল ইসলাম, মুজাহিদুল ইসলাম। ২ নাম্বার ওয়ার্ডে সেলিম রেজা, আলী আকবর পিন্টু, খন্দকার রফিকুর রহমান, রিয়াজ উদ্দিন, নাজিম উদ্দিন। ৩ নাম্বর ওয়ার্ডে কুতুবুল কবির, মো. মিরাজ, মো. আব্বাস উদ্দিন, আখতার হোসেন, ইসমাইল হোসেন। ৪ নাম্বার ওয়ার্ডে মো. সালাহ উদ্দিন পঞ্চায়েত, মোস্তফা কামাল, মো. আবুল কাশেম, জামাল হোসেন, সামছুদ্দিন, হাফছা আক্তার মনি, মো. ইলিয়াছ। ৫ নাম্বার ওয়ার্ডে ইবনে মাসুদ, সাইদুর রহমান লিটন, সরোয়ার উদ্দিন শিমুল। ৬ নাম্বার ওয়ার্ডে বিশ্বজিৎ চন্দ্র দে, সাইদুর রহমান, জোহেব হাসান, শাহাবুদ্দিন বাচ্চু, রিপন হাওলাদার, মো. মাহাবুব আলম, আনোয়ার হোসেন বাচ্চু, হুমায়ূন কবির। ৭ নাম্বার ওয়ার্ডে তাজউদ্দিন খান, হুমায়ূন কবির, এনামুল হক, আক্তারুন নেছা। ৮ নাম্বার ওয়ার্ডে মো. কামাল হোসেন, মহব্বত হোসেন ও মো. জুয়েল। ৯ নাম্বার ওয়ার্ডে মো. ইউসুফ, বাসেদ আলম বাচ্চু, মেজবাউদ্দিন লিটন কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।