প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম- এমপি শাওন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমার পরিবারের জন্য আপনারা সকলে দোয়া করবেন। দীর্ঘদিন লালমোহন ও তজুমদিনের আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষের পাশে ছিলাম। বর্তমানে আমি অসুস্থতাজনিত কারণে দেশের বাহিরে থাকায় আপনাদেরকে সময় দিতে পারছি না।
বুধবার ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষে লালমোহন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ মালেক মিয়ার সভাপতিত্বে এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ, আকতার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মঞ্জু তালুকদার, আনম শাহ জামাল দুলাল, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের আহ্ববায়ক মূর্তজা সজিব, যুগ্ম-আহ্বায়ক হাসান হাওলাদার, পৌর কাউন্সিলরবৃন্দসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।