বোরহানউদ্দিন পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীক পেলেন আলহাজ্ব রফিকুল ইসলাম

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় তৃতীয়বারের মতো নৌকা প্রতীকে নমিনেশন পেলেন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম। ২৮ডিসেম্বর (সোমবার) সকাল ৯ টায় ঢাকা থেকে লঞ্চ যোগাযোগে বোরহানউদ্দিনে এসে পৌঁছলেন বোরহানউদ্দিন পৌর মেয়র জনাব রফিকুল ইসলাম।
এ সময় উৎসবমুখর পরিবেশে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানানোর জন্য বোরহানউদ্দিন লঞ্চ টার্মিনালের আসেন। বোরহানউদ্দিন লঞ্চ টার্মিনালে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করে মিছিলের বেসে হেটে আসেন বোরহানউদ্দিন পৌরসভা পর্যন্ত।
এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, ইউপি চেয়ারম্যান কামরুল আহসান চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র ও মেয়র প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র রফিকুল ইসলাম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে তৃতীয়বার নমিনেশন দেওয়ায় তিনি চির কৃতজ্ঞ এবং পাশাপাশি তার পৌরসভায় সামান্য অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রতিশ্রুতি দেন।
মেয়র রফিকুল ইসলামের আগমনে বোরহানউদ্দিন উপজেলাবাসীর মধ্যে এক আনন্দঘন মুহূর্ত বিরাজ করছে।
