সর্বশেষঃ

কান্নার সুর

আবুল হোসেন

আতরে চন্দনে
কান্নার সুর
তার বালিশে রক্তের দাগ রেখে যায়,
রাজনীতিবিদ ইতিহাসবিদ
করে তছনছ
তার শরীরে রাজ্যের ইতিহাস খুজে পায়।

এই তোতা পাখি
কেন চলে যাবি
তার বুকে গিয়ে বস,
তোর ঠোটে যেন তার ঠোট আমি
অনাবিল খুজে পাই,
দিনশেষে তব তোরে লয়ে আমি বদ্ধ
খাঁচাতে ফিরে যাই।
পাখি তুই রয়ে গেলি
তোরে দিয়ে সে ওপারে চলে গেলো
তার সাথে সাথে আমি চলে গেলে
পাখি তোর কি এলো গেলো।

দু’আ দরুদে
কুরান খতমে
সে যে হয়ে গেল খতম,
জানাযায় আমি
যাই নি কো তার
তার ক্ষততে রয়ে গেছে আমার শরম

নরম
এই ব্যথাগুলো বড় নরম,
কাটা হয়ে বেঁধা
সড়েও সড়ে না
তার চুলের ঘ্রাণ,
গরম
জমাট বাধা রক্ত আজো গরম,
ভেঙে চুড়ে ফেলি
টুটি চেপে ধরি
হয় না তার স্মৃতি ম্রিয়মান।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।