বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান : মেজর হাফিজ
সরকারি হাসপাতালে অকেজো যন্ত্রপাতি সচল করতে লিগ্যাল নোটিশ

সরকারি হাসপাতালে রোগ নির্ণয়ে প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতি অন্তর্ভূক্ত করাসহ অকেজো সকল যন্ত্রপাতি সচল করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের দুই আইনজীবী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সহ সংশ্লিষ্টদেরকে এটি পাঠানো হয়েছে। দুই আইনজীবী হলেন, মো. জে আর খাঁন রবিন ও শাম্মী আক্তার নোটিশটি পাঠান।
পরে জে আর খাঁন রবিন সাংবাদিকদের জানান, সংবিধান অনুযায়ী মানুষের জীবন ও স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার, যা নিশ্চিত করার দায়িত্ব একমাত্র রাষ্ট্রের। কিন্তু বিভিন্ন প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায় যে বাংলাদেশের অধিকাংশ সরকারি হাসপাতালে সঠিক রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতি নেই এবং বিদ্যমান যন্ত্রপাতির মধ্যে অধিকাংশই অকেজো। এগুলো মেরামত করে সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অর্থ বরাদ্দ হলেও তা যথাযথ কাজে ব্যবহৃত হচ্ছে না। এতে করে একদিকে দেশের সাধারন মানুষ সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে অপরদিকে সরকারও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক।
নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে দেশের বিভিন্ন সরকারি হসপিটালে দেশের মানুষের সঠিক রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতির অন্তর্ভুক্তকরণ সহ সকল অকেজো যন্ত্রপাতি মেরামত করে সচল করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এর প্রতিকার পরবর্তি আইনী পদক্ষেপ নেওয়া হবে।
