ধান কাটায় বাঁধা দিতে গিয়ে অন্তঃসত্ত্বা নারী সহ আহত-৬

পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নে জমির ফসল রক্ষা করতে গিয়ে অন্তঃসত্ত্বা নারী সহ ৬ জন আহত। আহতরা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার খবর পাওয়া গেছে।
সূত্রে জানা গেছে, রাঙ্গাবালী উপজেলা ছোট বাইশদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড দাসের হাওলা গ্রামে ২৫ নভেম্বর আনুমানিক দুপুর সাড়ে বারটার দিকে মারামারির হয়। স্থানীয় ইউসুফ পহলানের ক্রয়কৃত জমির ফসল জোরপূর্বক কেটে নেওয়ার সময় প্রতিপক্ষকে বাঁধা দিতে গেলে এই হামলার ঘটনা ঘটে। এই হামলায় রাকিবের সাত মসের অন্তঃসত্ত্বা স্ত্রী জান্নাতুল ফেরদৌসি গুরুতর আহত হয়। এ ছাড়া আরও পাঁচ জনের উপর হামলা চালায় এবং বিরোধীয় জমির ধান কেটে নিয়ে যায় প্রতিপক্ষরা। হামলার আশংকায় আহত সালাউদ্দিন ৫ নভেম্বর ২০১৮ তারিখে এম পি ৬৬২ মামলা করেন। উক্ত মামলার ১ নম্বর আসামী মোঃমন্নান খান এর নেতৃত্বে ধান কাটা ও হামলা হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।
হামলার বিষয়ে প্রতিপক্ষ মোঃ মন্নান খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার চাষাবাদ করা জমির ফসল কাটতে গেলে নারী পুরুষ একত্রিত হয়ে বাধা দেয়। এতে গন্ডগোল হয়েছে বলে জানান।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য মুঃ মজিবুর রহমান মিন্টু জানান, আনেক দিন ধরে ছোট বাইশদীয়া মৌজার জমি নিয়ে ইউসুফ পহলান ও মোঃ মন্নান খান এর মধ্যে বিরোধ চলছে। ধান কাটায় বাঁধা দিতে গেলে গন্ডগোল হাওয়ার কথা শুনেছি। ইউনিয়ন পরিষদের কোন পক্ষের অভিযোগ আসেনি। অভিযোগ পেলে সমাধানের চেষ্টা করব।
