সর্বশেষঃ

আঃ লতিফ দালালের বিরুদ্ধে চরফ্যাশনের দু’মৌজার কয়েক একর জমি জোরপূর্বক দখলের অভিযোগ

চরফ্যাশন উপজেলার চর নুরুল আমীন ও আবু বক্করপুর মৌজার কয়েক একর জমি শুধু রেকর্ড করে জোরপূর্বক দখলের অভিযোগ রয়েছে। এই ব্যপারে হাসানগঞ্জের জিল্লুর রহমান মাতাব্বর স্থানীয় সংসদ সদস্য বরাবর অভিযোগ দাখিল করেছেন। অভিযোগটি নীল কমল ইউপির চেয়ারম্যানকে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বৃহস্পতিবারের অভিযোগ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, চরনূরুল আমীন গ্রামের মৃত সেকান্তরের ছেলে আঃ লতিফ দালাল গংরা আঃ হক মাতাব্বর হাসানগঞ্জ মৌজার জেল নং এস এ ২ ডিয়ারা খতিয়াননং ১০ দাগনং-৬ ডিয়ারা খতিয়ানং ৪২৫ দাগনং ২২০ জমি কাগজপত্র আঃ হক মাতাব্বরের নামে থাকলেও লতিফ দালাল গংরা জোরপূর্বক জমি দখল করে রেখেছে। এই ব্যপারে জিল্লুর রহমান মাতাব্বর (৪০) ও শেখসাব (৪৫) কে লতিফ গংরা পিটিয়ে আহত করেছে। জিল্লুর রহমান মাতাব্বর বৃহম্পতিবারে বলেন, আঃ লতিফ দালালের ছেলে সিরাজুল ইসলাম কাস্টম অফিসে চাকুরীর করায় টাকার দাপটে এলাকায় মানুষ বলে কাউকে চোখে দেখেনা। ফলে চরনুরুল আমীন ও আবুব্বরপুর মৌজার কয়েক একরজমি জোরপূর্বক দখল করে রেখেছে। এই ব্যপারে জিল্লুর রহমান মাতাব্বরের পরিবারসহ এলাকাবাসী সঠিক বিচার দাবী করছেন।

এ ব্যাপারে অভিযুক্ত আঃ লতিফ দালালের সাথে যোগাযোগ করা হলেও তাকে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।