আলতাজের রহমান কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোলার ঐতিহ্যবহী বিদ্যাপিঠ আলতাজের রহমান ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে কলেজের পক্ষ হতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আলতাজের রহমান ডিগ্রি কলেজের আয়োজনে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে কলেজের হল রুমে এ আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুর রশিদ খাঁন এর সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জাহানজেব আলম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাবুদ্দিন, ইংরেজি বিভাগের প্রভাষক তানভীর ইসলাম, ইতিহাস বিভাগের প্রভাষক লায়লা আঞ্জুমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফিরোজ আহমেদ, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ ইদ্রিছ, ভূগোল বিভাগের প্রভাষক রাম কৃষ্ণ বণিক, বাংলা বিভাগের প্রভাষক হালিমা আকতার, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোসাঃ জোহরা আকতার, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক দিলরুবা ফেরদৌসসহ কলেজের সকল শিক্ষক, অফিস সহকারী ও কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ জাহানজেব আলম মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, মুক্তিযুুদ্ধ শুধু আমাদের বিজয়ের ইতিহাস নয়, মুক্তিযুদ্ধ আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণা যোগায় এবং আমাদেরকে উজ্জীবিত করে। দেশ বিনির্মাণের জন্য দরকার আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে স্ব স্ব অবস্থান থেকে কাজ করা।

এসময় অন্যান্য বক্তারা বলেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে কাজ করতে হবে। আমরা এখন আর তলাবিহিন ঝুঁড়ি নই। উন্নয়নে আমরা এখন এশিয়ার রোল মডেল।

এর আগে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াত করেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ওবায়দুর রহমান ও গীতা পাঠ করেন দর্শন বিভাগের প্রভাষক কবিতা রানী দাস। পরে কলেজের বাংলা বিভাগের প্রভাষক আনোয়ার হোসেন এর পিতা মরহুম আলহাজ্ব সেকান্দর আলীসহ কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের মরহুম পিতামাতা এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামি স্টাডিজ বিভাগের প্রভাষক মুহাঃ সিরাজুল আলম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।