সাবেক ব্যাংকার আবুল কাশেম আর নেই ॥ বিভিন্ন মহলের শোক

বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কালির্কীতি গ্রাম নিবাসী মোঃ আবুল কাশেম সিকদার আর নেই (ইন্নালিল্লাহি——রাজিউন)। ১১ ডিসেম্বর বিকাল ৩টার দিকে ভোলার সদর হাসপাতালে মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুন-গ্রাহী রেখে গেছেন। ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় নিজ বাড়ীর এলাকার মসজিদে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুম আবুল কাশেম ভোলার বিশিষ্ট হ্যাচারি ব্যবসায়ী মোঃ মামুন ও ভোলা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোঃ জিল্লুর রহমানের বাবা এবং ভোলার বাণীর বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম খোকন এর বড় মেয়ের শ্বশুর। তার মৃত্যুতে ভোলার বাণী পরিবার, ভোলা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক আনোয়ার পাশা গভীর শোক প্রকাশ করেছেন।
