ভোলায় দারিদ্র্য হ্রাস ও নারী ক্ষমতায়নে মাইক্রোক্রেডিটের প্রভাব নিয়ে এফজিডি সভা
দৌলতখানে দুই ব্যবসায়ীর জরিমানা

ভোলার দৌলতখানে দুই ব্যবসায়ীকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে ১১ টায় পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান। এসময় ঔষধের দোকান নুর মেডিকেলকে ৩ হাজার ও আরেক ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। সেখানে দৌলতখান থানার উপ-পরিদর্শকসহ সংগীয় ফোর্স উপস্থিত ছিলেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের কথা শুনে পৌর শহরের অধিকাংশ দোকান বন্ধ করে দোকানীরা সটকে পড়েন।
