আজ ১২ নভেম্বর ১৯৭০ সালের এই দিনে ভয়াল ঘূর্ণিঝড়ে স্মৃতিচারণ করতে গিয়ে কাঁদলেন কাঁদালেন নিহতের স্বজনরা।
বৃহস্পতিবার বেলা ১২ টায় “বাংলার মানুষ কাঁদো, ভোলার গাছে গাছে ঝুলছে লাশ” এই স্লোগানে ভোলা প্রেসক্লাবের উদ্যােগে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে ৭০ এর স্মৃতিচারণ করেন নিহতের স্বজন, ভয়াল ১২ নভেম্বর এর প্রত্যক্ষদর্শীরা।
অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ভগলাল মজুমদার স্মৃতিচারণ করতে গিয়ে নিজের ইউপি সদস্য বাবার মৃত্যু এবং সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে কাঁদলেন এবং কাঁদালেন অতিথিদের।
ভয়াল স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু।
বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন,প্রবীণ সাংবাদিক আলহাজ্ব আবু তাহের, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ, আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, বাসস জেলা প্রতিনিধি নিরব মোল্লা।
এই সময় উপস্থিত ছিলেন,সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র, ভোলা প্রেসক্লাবের সহ সভাপতি কামাল উদ্দিন সুলতানসহ সাংবাদিক, রাজনীতিক এবং ভয়াল ১২ নভেম্বর এর নিহতের স্বজনরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর টিভি ও যুগান্তর প্রতিনিধি অমিতাভ রায় অপু।