ভোলায় দারিদ্র্য হ্রাস ও নারী ক্ষমতায়নে মাইক্রোক্রেডিটের প্রভাব নিয়ে এফজিডি সভা
অবশেষে পশ্চিম ইলিশার সরকারী খাল দখলমুক্ত
বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর গত ৯ই নভেম্বর ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মিজানুর রহমান ও সহকারী কমিশনার ভূমি আবি আবদুল্লাহ সরজমিনে গিয়ে ৭ দিনের মধ্যে খাল খনন করার আশ্বাস দিয়েছেন।
যেমন কথা তেমন কাজ, বৃহস্পতিবার বিকালে পশ্চিম ইলিশা ৬নং ওয়ার্ডের ফাইভ স্টার ব্রিকসের দখলে থাকা সরকারী খাল সার্ভেয়ার দিয়ে মেপে নির্ধারণ করে মাটি কাটা ম্যাশিন দিয়ে খাল খননের অনুমতি দিয়েছেন সহকারী কমিশনার ভূমি আবি আবদুল্লাহ।
ভোলার সহকারী কমিশনার ভূমি আবি আবদুল্লাহ উপস্থিত থেকে কৃষকদের নায্য দাবী আদায় করে দেওয়ায় শত শত কৃষকদের পক্ষে আবি আবদুল্লাহ কে ফুলেল শুভেচ্ছা জানান পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি শাহে আলম হাওলাদার ও সহ সভাপতি ফারুক গাজী।
এই বিষয়ে ফাইভ স্টার ব্রিকসের মালিক আবদুল খালেক বলেন, যে খালটি এখন ১৫ ফিট আছে সেটাই কেটে পানি নিষ্কাশন করার জন্য ২৫ ফিট করে দিবে।
