সর্বশেষঃ

বোরহানউদ্দিনে নিয়ম-নীতি তোয়াক্কা না করে আবাসনস্থলে গড়ে উঠছে কল-কারখানা

দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ৮ নং ওয়ার্ডে মুজাম্মেল হকের ছেলে জামাল ও কামাল আবাসনস্থলে অনুমোদনহীন ভাবে তৈরি করছেন কল-কারখানা। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি এতে সাধারণ জনগন সহ শিশুদের ঝুঁকি বাড়ছে।
স্থানীয় বাসিন্দা হাবিবুল রহমান জানান, আবাসনস্থলে অবৈধ ও অনুমোদনহীন ভাবে বিস্কুট ফেক্টরী তৈরি হচ্ছে যার কারনে তারা ক্ষতি শিকার হচ্ছেন। ভিন্ন যায়গায় কারখানা করার প্রস্তাব দিলেও সেই প্রস্তাবে রাজি নন কারখানার মালিকগন। শুধু তারাই না এলাকার স্থানীয় লোকজনেরও ক্ষতি হচ্ছে। এতে করে ছোট শিশুসহ এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তারা এর থেকে মুক্তি পেতে প্রশাসনের শুভ দৃষ্টি কামনা করছেন।
কারখানার মালিক জামাল ও কামাল জানান, তাদের নিজের জায়গাতেই তারা কারখানা তৈরি করছেন। কারখানা তৈরি করলে সাধারণ জনগনের কোনো সমস্যা হবেনা।
স্থানীয় চেয়ারম্যান মোঃ নাগর হাওলাদার বলেন, আমি জনপ্রতিনিধি, আমি সবার জন্য সমান। কারো নিজ ভূমিতে কিছু তৈরি করলে তাদের বাধা দেওয়ার এখতিয়ার আমার নেই। সেটা যদি পরিবেশের ভারসাম্য নষ্ট করে তাহলে সেটা পরিবেশ অধিদপ্তর দেখবে। উল্লেখ্য, বোরহানউদ্দিন থানার নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান সেখানে পরিদর্শন করেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।