ভোলায় দারিদ্র্য হ্রাস ও নারী ক্ষমতায়নে মাইক্রোক্রেডিটের প্রভাব নিয়ে এফজিডি সভা
ভোলায় বিশেষ কল্যাণ সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম
থানা থেকে যেন কেউ আশাহত হয়ে ফিরে না যায়

ভিশন ২০৪১ কে লক্ষ্য রেখে উন্নত দেশের পুলিশের ন্যায় সেবা প্রদান করার জন্য সকলকে বিশেষভাবে কাজ করার নির্দেশ এবং থানা থেকে যেন কেউ আশাহত হয়ে ফিরে না যায় সে দিকে সকলকে দৃষ্টি রাখে “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই স্লোগানকে বাস্তবায়নের লক্ষে জনগনের পুলিশ হয়ে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। ৮ নভেম্বর ভোলায় বিশেষ কল্যাণ সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বিট পুলিশিং কার্যক্রমকে তরান্বিত ও গতিশীল করার লক্ষ্যে বিট অফিসারদের আন্তরিক হয়ে কাজ করতে হবে। বিট পুলিশিং কার্যক্রম হবে অপরাধ নিয়ন্ত্রণ এর প্রাথমিক ও ক্ষুদ্র ইউনিট। বিট কর্মকর্তারা নিয়মিত বিট এলাকায় গিয়ে জনগনকে সঙ্গে নিয়ে যে কেন প্রকার অপরাধ সংগঠিত হওয়ার আগেই জনগণের সহায়তায় তা দ্রুততম সময়ে নিয়ন্ত্রণে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন।
প্রধান অতিথি উপস্থিত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, তদন্তের মান উন্নয়ন, থানার সেবার মান বৃদ্ধি ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা এবং পুলিশ সদস্যেদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার ডিআইজ অফিস) মোঃ মাছুম বিল্লাহ, সকল থানার অফিসার ইনচার্জ, আর আই পুলিশ লাইন্স, জেলার বিভিন্ন থানার বিট অফিসার সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
