ভোলায় দারিদ্র্য হ্রাস ও নারী ক্ষমতায়নে মাইক্রোক্রেডিটের প্রভাব নিয়ে এফজিডি সভা
গলাচিপায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

পটুয়াখালী গলাচিপা উপজেলায় সেনা কল্যাণ সংস্থার উপজেলা শাখার আয়োজনে আসছে ২১শে নভেম্বর সশস্ত্রবাহিনী দিবস যথাযথ মর্যাদার সহিত উদযাপন উপলক্ষে করনীয় বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সরকারি কলেজ অডিটোরিয়ামে ৬ নভেম্বর সকাল দশটার দিকে সংস্থার ধর্মবিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত এল/ ই এন মোঃআলাউদ্দিন এর পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা সভার কর্যক্রম শুরু হয়। এ সময় সভার সভাপতিত্ব করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার গাজী মোঃমতিউর রহমান ও সংস্থার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃমইন উদ্দিন এর সঞ্চালনার মাধ্যমে প্রায় পঞ্চাশ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য উপস্থিত হলে আনুষ্ঠানিক ভাবে সভার কর্যক্রম শুরু হয়। আসছে ২১ শে নভেম্বর সশস্ত্রবাহিনী দিবস কে যথাযথ মর্যাদার সহিত উৎযাপন উপলক্ষে করনীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এবং গলাচিপা উপজেলা শাখার সেনা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠিত করার লক্ষ ঐক্য সততা শৃংখলা ও ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হয়ে সমাজের অসহায় মানুষের পাশে কাজ করাই সংগঠনে একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।
আলোচনা সবাকে সাফল্য মণ্ডিত করার জন্য সভার অলঙ্কার প্রধান উদ্যোক্তা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাফিজুর রহমান, ল্যাঃ কর্পোরাল মুঃ বাহাউদ্দীন, এল/আর ই এন, এম সাইফুল্লাহ বাদল, এল/ পি এম মোঃমুজিবর রহমান, সার্জেন্ট মোঃবাবুল মীর, সার্জেন্ট মোঃ জী এম জাহাঙ্গীর, সার্জেন্ট মোঃগোলাম মোস্তাফা সহ সকল অবসরপ্রাপ্ত সেনা সদস্যগন উপস্থিত ছিলেন। এ আলোচনা সভায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা উপস্থিত হলে একে অপরকে কাছে পেয়ে আনন্দে মুখরিত হয়ে উঠে এবং মিলনমেলার সৃষ্টি হয়।
